ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দু’হাজার নারী কয়েদীকে মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

thউইমেননিউজ ডেস্ক, ঢাকা :প্রায় দু’হাজার নারী কয়েদীকে মুক্তি দিবে যুক্তরাজ্য। খুব সিগগিরই তাদের মুক্তি দেয়া হবে। দেশটির বিচারমন্ত্রী সিমন হিউজেস এ তথ্য জনিয়েছেন। তিনি জানান, কারাগারে চাপ কমাতেই অর্ধেক সংখ্যক নারী কয়েদীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুরুষ কয়েদীদের তুলনায় নারী কয়েদীদের ভিন্ন চোখে দেখা উচিত বলেও উল্লেখ করেন তিনি। বিচারমন্ত্রী সিমন হিউজেস বলেন, ২০ বছরের এক তরুণী কয়েদীর সঙ্গে কথা বলে জানতে পারি, সে জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এ অবস্থায় তাকে কারাগারে আটকে রাখা অমানবিক। এ ধরনের কয়েদীদের অনুতাপ এবং সম্ভাবনার কথা মাথায় রেখেই মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি নারী কয়েদীদের মুক্তি দেওয়ার বিষয়ে যুক্তি দিয়ে বলেন, খুব কম নারী কয়েদীই রয়েছেন যারা গুরুতর সহিংসতার দায়ে কারাবন্দি। আমরা তাদের মুক্তির ব্যাপারেই ভাবছি, যারা সমাজের জন্য তেমন ক্ষতিকর নয়। ইংল্যান্ড এবং ওয়ালেসের কারাগারে তিন হাজার আটশ’ নারী কয়েদী রয়েছে। ২৯.০১.২০১৫