ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১১:১৬ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রানী (৭) নামের ঐ শিশুর মরদেহ উদ্ধার করে। রানী উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা ক্রোড়গাছা গ্রামের আলমগীরের মেয়ে।

গত মঙ্গলবার বেলা ৩টার দিকে হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় রানী।