ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বরখাস্ত

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

image_33583উইমেননিউজ ডেস্ক, ঢাকা :ভারতের পররাষ্ট্রসচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করেছে নরেন্দ্র মোদির সরকার। সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। বৃহস্পতিবার জানা গেছে, বুধবার রাতে সরকারের কাছ থেকে এই অপ্রত্যাশিত ঘোষণাটি আসে। সরকারি ঘোষণায় জানানো হয়, পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাতক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। সুজাতা সিংয়ের ব্যাপারে মোদি সরকারের পদক্ষেপকে অস্বাভাবিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ স্বাভাবিক অবসরের সাত মাস আগেই তাঁকে বরখাস্ত করা হলো। চলতি বছরের ৩১ আগস্ট তাঁর স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল।২৯.০১.২০১৫