ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৫ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৪ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা সদরের সোনারমোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার সোনাখালী গ্রামের মইজউদ্দিন কাজির শিশু কন্যা আয়সা মনি । শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী সাংবাদিকদের জানান, সকালে সোনারমোড়ে ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষার্থী আয়শা মনি নিহত হয়। ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়।