ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে ট্রাকচাপায় দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:২৪ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় শুক্রবার সকালে ট্রাকচাপায় দুইজন নারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, নারগিস আক্তার (৩৫) ও হাসিনা বেগম (৪০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নতুন ব্রিজ এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এ দুইজন নারী নিহত হন।

ঘাতক ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।