ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চীন গেছেন
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার | আপডেট: ১২:৩৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চার দিনের সফরে চীন গেছেন। মে মাসে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুষমা স্বরাজ রোববার এ কথা জানান। শনিবার (৩১ জানুয়ারি) চীনে পৌঁছানো ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ছয়টি প্রস্তাব করেছেন। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া-ইন্ডিয়া-চীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন সুষমা। বেইজিংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সুষমা স্বরাজ দু’দেশের সম্পর্ক উন্নয়নে এ প্রস্তাবসমূহ অনুসরণ করা উচিৎ বলে মতামত ব্যক্ত করেন। প্রস্তাবনাগুলো হলো, বাস্তবায়নযোগ্য উদ্যোগ, দ্বিপক্ষীয় সম্পর্কের সম্প্রসারণ, সাধারণ ঐক্যমত্য, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থে সহযোগিতা, সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে নতুন অঞ্চলের উন্নয়ন, কৌশলগত যোগাযোগ এবং এশিয়ার উন্নয়নে সাধারণ আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন।এছাড়াও তার সরকার দু’দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ তৎপর রয়েছে বলে জানান তিনি। দু’দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা চুক্তির প্রয়োজনীয় সম্প্রসারণও ঘটেছে বলেও মত দেন তিনি। ০১.০২.২০১৫ 