ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছাত্রী হত্যা, অভিযুক্ত বখাটে এখনো পলাতক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৫৩ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

পাবনার চাটমোহরে শ্লীলতাহানীর শিকার মাইমুনা খাতুনের হত্যার একদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় শোবার ঘরে গলায় রশির ফাঁস দেওয়া অবস্থায় মাইমুনার মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা। তারা তখনই পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদৎ ঘরে ঢুকে মাইমুনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

 

স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে স্থানীয় এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মাইমুনা। পথে তাকে একা পেয়ে শাহাদৎ শ্লীলতাহানীর চেষ্টা করে। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে মাইমুনা পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি সবাইকে জানায়। কিন্তু পরের দিন রহস্যজনকভাবে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব জানান, শ্লীলতাহানীর চেষ্টার ঘটনা ঘটলেও মাইমুনার পরিবার পুলিশকে কিছুই জানায়নি। তবে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হছে। ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে। বখাটে শাহাদৎ হোসেনকে ধরার চেষ্টা চলছে।