গাজায় ফের হামলা, শিশুসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০২:২৮ এএম, ১০ জুন ২০১৮ রবিবার
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১ শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক। আহতদের মধ্যে শিশুও থাকতে পারে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে, নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। শিশুটির নাম হাইথাম আল জামাল। খান ইউনিসের পূর্ব সীমান্তে সে গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার সীমান্তের পাঁচটি স্থানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।
