সাভারে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৫ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
সাভারে সড়ক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সিঅ্যান্ডবির কলমা সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম আকলিমা বেগম (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রামের সাদ্দাম মোল্ল্যার স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম মোল্ল্যা জানান, দুই দিন আগে ঈদের কোনাকাটার জন্য সাভারে যায় আকলিমা। পরে আজ সকালে গ্রামের বাড়ি মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়। কিন্তু পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে জানান তিনি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
