ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৬:২১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জিয়া দেশে মাদক ব্যবসা চালু করেন : মতিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৭:৫০ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান দেশের যুব সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে ৩৬০টি মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে বাংলাদেশে মাদক ব্যবসা চালু করেন। সে ধারাবাহিকতায় বর্তমানে মাদক বাংলাদেশে ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে।  


শনিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতরের উপহারসামগ্রী বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

কৃষিমন্ত্রী বলেন, মাদক নির্মুলকে চ্যালেন্স হিসেবে গ্রহণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে কখনো কখনো কেবল চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে। 


শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।