ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৪৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার কার্যালয়ের সামনে স্কুল ছাত্রীদের মানববন্ধন

প্রকাশিত : ০৪:৫৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার | আপডেট: ০৪:৫৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার

khalada_officeস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা :  রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে হরতাল-অবরোধ তুলে নিয়ে ক্লাস ও পরীক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাড্ডা গার্লস হাইস্কুলের ছাত্রীরা। সকাল ১০ টা ২০ মিনিটে শুরু হওয়া এ মানববন্ধনে পাঁচ শতাধিক ছাত্রী অংশ নিয়েছে। বাড্ডা গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমান  জানান, হরতাল-অবরোধের কারণে ছাত্রীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে,তাই আমরা মানববন্ধনে এসেছি। এভাবে তো চলতে পারে না। ১৫.০২.২০১৫