ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফেরদৌস আরার নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডায় তার বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। প্রয়াত ফেরদৌস আরার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে মারা গেছেন।

ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।