ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:১৪ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌতুক না দেয়ায় গৃহবধূ ছালমা অক্তারকে (২৫) স্বামী ও শাশুড়ি নির্যাতন চালিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়ী পলাতক রয়েছে।

সোমবার রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই আনোয়ার হোসেন ও স্বামীর বড় ভাইয়ের স্ত্রী নূরু বেগম জানান, ছালমা-নবীর সংসার প্রায় ১০ বছরের। বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি মিলে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য ছালমাকে নির্যাতন চালাত। এরই জেরে সোমবার সন্ধ্যা থেকে শাশুড়ীর সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে রাতে স্বামী বাড়িতে এসে ছালমাকে মারধরসহ নির্যাতন চালায়। রাত ১টার দিকে স্বামী নবী আলম স্থানীয়দের ডেকে বলে ছালমার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে রান্না ঘরে ছালমার মৃতুদেহ দেখতে পায় স্থানীয়রা।

 

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেকে) পাঠিয়েছে।