ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে এক দিনে ১৫ জনের প্রাণ গেল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৯ হাজার ৯৮৮। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৭ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮২৩ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ২ হাজার ১২১ জন। 

এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৪ হাজার ১৩৭ ঢাকার এবং ৫ হাজার ৮৫১ জন ঢাকার বাইরে।