বেনাপোল সীমান্তে ৪ নারী উদ্ধার
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার | আপডেট: ০২:৫৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,
যশোর : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ নারীকে উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যা ৭টায় তাদের উদ্ধার করে স্থানীয়রা।এ সময় এক পাচারকারী নারীকে আটক করা হয়। পরে এ নারীকে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
উদ্ধারকৃত হলেন, নোয়াখালীর শ্যামবাগ থানার জিন্নার পুকুর গ্রামের আবু খানের মেয়ে আখি খাতুন (২৩), ভোলার লালমোহন থানার বদরপুর গ্রামের মতলেব মিয়ার মেয়ে ফাতেমা খাতুন (২২), ঢাকার মিরপুর-১২ ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আবু কালামের মেয়ে মিনা খাতুন (১৬) ও চট্টগামের ডেপার পাহাড় থানার দামপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে নিলা খাতুন (২০)।
আটক পাচারকারী নারী হলেন,ফরিদপুরের ভাঙা থানার হামিদ্দী গ্রামের আব্দুল জলিলের মেয়ে তানিয়া খাতুন (২৬)।
পুলিশ জানায়,সীমান্ত পথে ভারতে পাচারের সময় পুটখালী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বারোপোতা গ্রামবাসীদের সন্দেহ হলে তারা নারীদের উদ্ধার এবং পাচারকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে উদ্ধারকৃতরা জানান, তানিয়া তাদের যশোরে ভালো কাজ দেওয়ার কথা বলে ঢাকার মিরপুরের একটি এনজিও থেকে নিয়ে আসে।
০১.০২.২০১৫
র 