ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বগুড়ায় ভটভটির ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫২ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

বগুড়ার ধুনট-জোড়শিমুল সড়কে ভটভটির ধাক্কায় শান্ত মাহমুদ (৭) নামে শ্রবন প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের সুলতানহাটা গ্রামে ঈদগাঁ মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে গরু বোঝাই একটি ভটভটি জোড়শিমুল থেকে ধুনট শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে সুলতানাহাটা গ্রামের ঈদগাঁ মাঠের পাশে পৌছালে ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই শান্ত মাহমুদের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ভটভটিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।