রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি, দুই বোনের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪৮ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০১:২৩ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট কালোবাজারির অপরাধে এবার দুই বোনের কারাদন্ড হয়েছে। তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
কালোবাজারে টিকিট বিক্রির সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র্যাব-৫ এর একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক এ আদেশ দেন।
তারা হলেন- মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর মহল্লার নজরুল ইসলামের স্ত্রী সুমনা আক্তার (৩৫) ও মতিহার থানার তালাইমারী শহীদ মিনার এলাকার কাইয়ুম আলীর স্ত্রী সুমি খাতুন (৩২)। দন্ড দেওয়ার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।
