জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫১ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০২:৪৮ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
জামালপুরে চলন্ত ট্রাকের ধাক্কায় দুই সিএনজি অটোরিকশা উল্টে অজ্ঞাতপরিচয় এক মেয়ে শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করছিল পণ্যবাহী একটি ট্রাক। একই সময় অন্য একটি অটোরিকশা অতিক্রম করছিল ওই ট্রাকটিকে। এতে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা দুই দিকে উল্টে যায়। দুই অটোরিকশার চালকসহ অন্তত সাতজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে আট বছরের এক অজ্ঞাতপরিচয় মেয়ে শিশু মারা যায়।
