জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জিনাত বরকতউল্লাহ দেশের একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।
শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
