ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:১৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সব ইপিজেডে নারী শ্রমিকদের জন্য ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১:৩৩ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার | আপডেট: ১১:৩৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার

prime-pmস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা  :  দেশের সবগুলো রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) নারী শ্রমিকদের জন্য ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রেক্ষিতে ইপিজেডগুলোতে বহুতল বিশিষ্ট ডরমিটরি ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা)। বেপজা’র চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বেপজার পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বেপজা’র ৩৩তম সভা। চার বছর পর সভাটি অনুষ্ঠিত হলো। বিভিন্ন ক্যাটাগরির আবাসন সুবিধা রেখে সামান্য ভাড়ায় নারী শ্রমিকদের ব্যবহার উপযোগী এ ভবনগুলো নির্মিত হবে। যাতে নারী শ্রমিকদের আবাসন সমস্যার সমাধান হয়। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. অতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এমএ সামাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বেপজার ঊর্দ্ধতন কর্মকর্তারা। ০৪.০২.২০১৫