ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সালমা-রুমানাকে খুলনা জেলা প্রশাসনের সংবর্ধনা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:১০ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

নারী এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে ক্রিকেটার সালমা ও রুমানা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এসময় তারকা এ দুই খুলনার কৃতি সন্তান সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসন। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

 

জেলা প্রশাসক বলেন, সালমা-রুমানাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট বহুদূর। তারা দেশের জন্য যে সম্মান নিয়ে এসেছেন, সেটি সত্যিই এক আশা জাগানিয়া। আমাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক বিরল স্বীকৃতি। আমরা তাদের এ অর্জনে আনন্দিত ও অভিভূত।

 

তিনি বলেন, জেলা প্রশাসন, খুলনা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে। জয় হোক নারী ক্রিকেটের। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের। দেশকে তারা গৌরবের চাদরে মুড়ে দিয়েছে তাদের সংবর্ধনা দিতে পারায় আমরা আনন্দিত। এ সাফল্য হয়ে উঠুক বিশ্বজয়ের অনুপ্রেরণা এমন আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরুজ্জামান, আবু সায়েদ মো. মঞ্জুর আলম, এনডিসি  জাকির হোসেন ও জেলা প্রশাসনের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।