ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৪:৪৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৫ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন থেকে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে তার মরদেহ পাওয়া যায়।

 

কিভাবে এ দুর্ঘটনা ঘটলো তা সঠিকভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হয়েছেন।


ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সুমন জাহিদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।


ময়নাতদন্তের জন্য সুমন জাহিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি একটি ব্যাংকে চাকরি করতেন। তিনি একাত্তরে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের একমাত্র সন্তান।