ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাশিয়ানীতে বাসচাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২২ পিএম, ১৬ জুন ২০১৮ শনিবার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলার কাশিয়ানী উপজেলার চাপতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা নামক স্থানে রাস্তা পার হচ্ছিল ওই নারী। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ঘটনাস্থলে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।