ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৪:৪৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৪৪ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দিন তিনি তার সরকারি বাসভবনে গণভবনে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দলীয় নেতা-কর্মীসহ বিচারক ও কূটনীতিকদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।


প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী পরে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।