ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:১৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারো পেছালো এসএসসি পরীক্ষা

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার | আপডেট: ১১:৫৫ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা :আবারো পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা। বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে টানা হরতাল ফের বৃদ্ধি করায় এসএসসির দ্বিতীয় দিনের ছয়টি পরীক্ষাও পেছানো হয়েছে। এসব পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। মাদ্রাসা বোর্ডে ছিল হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা। এর আগে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়। ২ তারিখের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই হিসেবে ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। ০৪.০২.২০১৫