ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নৌকা ডুবিতে ভাইবোনসহ ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২১ পিএম, ১৬ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার

গাজীপুরে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নৌকা ডুবিতে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। তারা নৌকায় করে নদীতে ঘুরতে বের হয়েছিল।

মৃতরা হলো, মিম (১০), সোহাগ (৮), সাদিয়া (১০) ও পারভিন (১২)। মিম ও সোহাগ ভাইবোন।

কোনাবাড়ীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গাজীপুরের কোনাবাড়ীর দক্ষিণ হরিণারচালা এলাকার ৯জন তুরাগ নদে নৌকায় করে ঘুরতে বের হয়েছিল। নৌকা মাঝ নদীতে যাওয়ার পর তলা ফেটে ডুবতে থাকে। এ সময় পাঁচজন পাড়ে উঠতে পারলেও চারজন ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করেন। স্থানীয় ওয়ার্ড সদস্য আব্বাসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।