ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেলফি তুলতে গিয়ে দুই মেয়েসহ বাবা নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫০ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

নরসিংদী সদর উপজেলায় রেললাইনে বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাধুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- হাফিজ (৪০) এবং তার দুই মেয়ে তারিন (১৪) ও শ্রাবন্তী (২)।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, হাফিজ তার দুই মেয়েকে নিয়ে বাদুয়ারচর ব্রিজে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে বাদুয়ারচর রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গেলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের একটি ট্রেন তাদের ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় নিহত হাফিজের চাচা ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।