ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ এএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এক ক্ষুদেবার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া গত ৯ থেকে ১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

সফল সফরের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান মো. সাহাবুদ্দিন।