ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১১:৫৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজনীতির শিকার শিশুরা

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার | আপডেট: ১২:৩৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার

LEA NEWS_Picআরিফ সামদানী, ধানমন্ডি বয়েজ স্কুল, ঢাকা  :  সারা দেশ যেন আজ  মৃত্যু উপত্যকা। জ্বালাও-পোড়াও, বোম মারো-মানুষ মারো চলছে অবাধে। দেশের মানুষের কথা কারো ভাবার সময় নেই।এমন কি ভাবার সময় নেই শিশুদের কথাও।হায় দেশ! হায় রাজনীতি। দেশের মানুষের কথা কউ ভাবে না!আর শিশুদের কথা কে ভাববে! উন্নত বিশ্ব জানে শিশুরাই তাদের ভবিষ্যৎ। তাই উন্নত বিশ্বের দেশগুলোতে শিশুদের নিরাপত্তার জন্য অনেক কিছুই করা হয়। কিন্তু আমাদের দেশে শিশুদের কথা কেউ ভাবে না।বরং রাজনৈতিক সহিংসতায় পুড়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে অনেক শিশু। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বদলে আ জ রাজনীতির বলি বাংলাদেশের শিশুরা। রাজনীতিবিদদের কাছে তাদের জীবনের মূল্য নেই। প্রতিদিন খবরের কাগজ খুলেই দেখা যায় নানা সহিংসতার খবর। কোথাও ককটেল ফুটেছে, কোথাও গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছে, কোথাও রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলা হয়েছে অথবা গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই ধরনের সহিংসতার হাত থেকে রেহাই পাচ্ছে না কোমলমতি শিশুরাও। নিষ্পাপ শিশুদের হতে হচ্ছে এই  নোংরা রাজনীতির শিকার। সেদিন যাত্রাবাড়িতে একটি বাসে পেট্রোল বোমা মারা হয়। এর ফলে আহত হয় শিশু সাফির। কিছুদিন আগেই ককটেলের আঘাতে চট্টগ্রামে একজন শিশু আহত হয়। রংপুরে বাসে দেয়া আগুনে নিহত হয় এক শিশুসহ চার জন। কুমিল্লায় পেট্রোল বোমায় পুড়ে মরেছে মাইশা ও শান্ত। কি দোষ ওদের? এ ধরণের নানা সহিংসতা ও নাশকতার ফলে সাধারণ মানুষসহ ভোগান্তিতে পড়ছে শিশুরা। মা বাবা আজ সস্তানকে স্কুলে পাঠাতে ভয় পান। এমন অবস্থা ঘরে ঘরে। এছাড়া দেশের গণমাধ্যমগুলোতে অধিকাংশ সময় জুড়েই প্রচার করা হয় এই সহিংসতার খবর। বাসে আগুন জ্বলছে, হাসপাতালের বার্ন ইউনিটে আহাজারি এগুলো দেখতে দেখতে শিশুদের মনে জন্ম নিচ্ছে ভয়। রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছোড়ি চলছেই। কিন্তু কমছে না সহিংসতা। ফলে প্রাণ হারাতে হচ্ছে নিষ্পাপ শিশু ও সাধারণ মানুষদের। ০৪.০২.২০১৫