ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:১৫ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার ভোরে স্ত্রী রুখসানা বেগমকে (৩২) শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় নিহতের স্বামী টুনু মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ।

 

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, পারিবারিক কলেহের জের ধরে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামের টুনু মিয়া তার স্ত্রী রুখসানার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

 

পরে টুনু মিয়াকে পুলিশ তাকে আটক করে। স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন টুনু মিয়া। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।