বাগেরহাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:১৩ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার
বাগেরহাট সদর উপজেলায় বজ্রপাতে শম্পা রাণী মণ্ডল (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অাজ মঙ্গলবার বিকেলে উপজেলার সদর বেমরতা ইউনিয়নের কাপালী বন্দর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শম্পা মণ্ডল ওই গ্রামের বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী।
বেমরতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান গৃহবধূ শম্পা। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন।
