ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাসেলস থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার

ব্রাসেলস থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ব্রাসেলস থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ত্যাগ করেছেন। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলস যান।

প্রধানমন্ত্রী ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে ব্রাসেলস সময় রাত ১০:১০ মিনিটে বেলজিয়াম ত্যাগ করে। 

বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 

আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে ফ্লাইটটি’র ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।