আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাঁর সাম্প্রতিক তিন দিনের সরকারি সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আগামীকাল বিকেল সাড়ে ৩টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেন।
