মনের দরজা খুলে দিতে হবে : মমতা
প্রকাশিত : ০৮:১৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫ শুক্রবার | আপডেট: ০৮:১৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,
ঢাকা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, এপার বাংলা ওপার বাংলা,দুই বাংলার মধ্যে যতই রাজনৈতিক এবং ভৌগলিক বাউন্ডারি থাকুক,মনের কোনো বাউন্ডারি নেই। আমরা এক এবং অখন্ড।
শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দোপাধ্যায়।গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেন তিনি।
মমতা জানান, বাংলাদেশে আসতে পেরে তিনি খুশি। দুই বাংলার মধ্যে কোনো বিভেদ রাখতে তিনি চান না। দুই বাংলাদেশই এক করে দেখেন।
তিনি বলেন,আমি বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। ভাষা আন্দোলনের এই আবেগের দিনে এসে আমরা আপ্লুত।বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের সুযোগ পেয়েছে,এটি বাংলাভাষি হিসেবে আমারদেরও গর্ব।
তিনি বলেন, আমাদের একই সংস্কৃতি,একই খাবার খাই,একই গান গাই। আমাদের একই রবীন্দ্রনাথ,একই নজরুল,একই লালন,একই ক্ষুদিরাম,একই সুর্যসেন।
মমতা ব্যানার্জি বলেন, আমরা আপনাদের কাছে শুনবো কি কি প্রত্যাশা করেন,কোনো বাধা থাকবে না। মনের দরজা খুলে দিতে হবে। সব শুনবো এবং আমি জবাব দেব। আমারও অনেক কথা রয়েছে।
২০.০২.২০১৫ 