হাতির পায়ে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০০ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
সাতক্ষীরার তালা উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রিয়াদ হোসেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গঙ্গারামপুর পাকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জব্দ করে। তবে হাতির মাহুত পালিয়ে গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল সাংবাদিকদের জানান, হাতিটা পাকা ব্রিজের কাছে বাঁধা ছিল। অনেক লোকের সঙ্গে রিয়াদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিলো। এসময় হাতিটি হঠাৎ শিশুটিকে শুড় দিয়ে পেচিয়ে পায়ের তলায় ফেলে পিষ্ট করে মেরে ফেলে।
