ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, আজ সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের হ্যালিপ্যাড সংলগ্ন এলাকায় একটি ট্রলি ও  একটি  অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

 

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সকালে একটি অটোরিকশা লালমোহন থেকে চরফ্যাশনের হেলিপ্যাড সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন।