পুঠিয়ায় ধান ক্ষেত থেকে নারীর মরেদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:১৯ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার
রাজশাহী জেলার পুঠিয়ার কাজুপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে নাসিমা বেগম নামে এক নারীর মরেদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বামী পরিত্যাক্তা ওই নারীর এক ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। কাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
