ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:১৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ডিক্সন

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫ শুক্রবার | আপডেট: ০৮:৪৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫ শুক্রবার

world_bankস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,

ঢাকা : বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট লেডি অ্যানেট ডিক্সন পাঁচ দিনের সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। জানা গেছে, শনিবার বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। বুধবার পযর্ন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময় তিনি অর্থমন্ত্রীসহ সরকারি কর্মকর্তা, প্রাইভেট সেক্টর এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে স্বাক্ষাৎ করবেন। গত বছরের ১৫ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন তিনি। বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদার করতেই ডিক্সনের এই সফর। ২০.০২.২০১৫