পুতিনের সমালোচনায় হিলারি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪২ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার
সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবার প্রকাশ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করলেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন নিজ দেশের ক্ষতি করার চেষ্টা করছেন।
শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ট্রিনিটি কলেজে এক বক্তব্যে পুতিনের সমালোচনা করেন সাবেক এই ফার্স্ট লেডি।
হিলারি বলেন, পুতিন নিজেকে কর্তৃত্বপরায়ণ, কট্টর শ্বেতাঙ্গ এবং একনায়ক শাসকদের নেতা হিসেবে পরিচিত করে তুলেছেন।
তিনি আরও বলেন, পুতিন চান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরুক এবং মার্কিন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হোক।
