দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার
বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। ২০১৬ সালের হিসাবে এক বছরের ব্যবধানে গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর।
আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন।
বিবিএসের তথ্য অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস এবং পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস। ২০০০ সালে মানুষের গড় আয়ু ছিল ৬৫ দশমিক ৫ বছর।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।
