ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:৩৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভালোবাসার জন্য রাজকীয় সুখ বিসর্জন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৭ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

ভালোবাসার মানুষটির জন্য রাজপরিবার, রাজপ্রসাদসহ যাবতীয় ভোগবিলাস বিসর্জন। এ যুগেও রয়েছে এরকম নিদর্শন! তারই প্রমান করতে যাচ্ছেন জাপানের রাজকুমারী।

 

২৭ বছর বয়সী জাপানি এই রাজকুমারীর নাম আয়াকো। সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। জাপানের রাজবংশের নিয়ম বা প্রথা অনুযায়ী সাধারণ ঘরের কাউকে বিয়ে করলে জাপানি রাজপরিবারের সদস্যকে রাজকীয় সম্মান বিসর্জন দিতে হয়। রাজকীয় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন তিনি। এ কারণে আয়াকোকেও রাজকীয় সবকিছু বিসর্জন দিতে হবে।

 

জাপানি রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্রাট আকিহিতোর চাচাতো ভাই এবং প্রয়াত যুবরাজ তাকামোদোর কনিষ্ঠ কন্যা রাজকুমারী আয়াকো। তিনি কেই মোরিয়া নামের এক ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছেন। ১২ আগস্ট তাদের বাগদান। ২৯ অক্টোবর টোকিওর মিজি জিনগু মন্দিরে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।

 

সত্যিই হালের এই দুনিয়ায় জাপানের মত অত্যাধুনিক দেশে ভালোবাসার এই ত্যাগী বিসর্জনের অনন্য এক নজির স্থাপন করলেন রাজকুমারী আয়াকো।