কুড়িগ্রাম সীমান্তে শিশু-নারীসহ আটক ১৯
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ীর ধর্মপুর সীমান্ত থেকে সাতজন শিশু, ছয়জন নারীসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের সকলের বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা ও মধ্য রাবাইটারী এবং নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামে।
পুলিশ ও বিজিবি সূত্র থেকে জানা যায়, আটকরা ভারত-বাংলাদেশের দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে র্দীঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করছিল। বুধবার রাত ১০টার দিকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে থানায় সোপর্দ করে বিজিবির সদস্যরা।
