ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়ায় যোগ দেন তারা।

পুষ্পষ্পবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে আজ দুপুরে পদ্মাসেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছেছেন।

টুঙ্গিপাড়ার বাড়িতে রাত কাটিয়ে আগামীকাল শুক্রবার তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।