ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:১২ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুলছাত্রী। আজ শুক্রবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

 

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে জান্নাত। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।`