ভারতে একই পরিবারে ১১ জনের অস্বাভাবিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫১ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৩ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার
ভারতের দিল্লীর বুরারি এলাকা থেকে রোববার সকালে এক বাড়ি থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে ৭ জনই নারী।
এক পুলিশ কর্মী জানিয়েছেন, মৃত নারীদের মধ্যে একজনের বয়স ৭৫। বাকিরা সবাই অপ্রাপ্তবয়স্ক। পরিবারটির একটি মুদি দোকান ও আসবাবপত্রের ব্যবসা ছিল। সাধারণত সকাল ৬টার দিকেই তারা দোকান খুলতেন। কিন্তু আজ ৭.৩০ বেজে যাওয়ার পরেও দোকান বন্ধ ছিল। তখন তাদের এক প্রতিবেশী এ ব্যাপারে খোঁজ নিতে গেলে তাদের ছাদ থেকে ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। তারা জানিয়েছে, আমরা সব সম্ভাব্য দিক বিবেচনা করছি। কোন কিছুই বাদ দিচ্ছি না। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্র - এনডিটিভি।
