ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৯ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

রাজশাহীর পুঠিয়ায় মিষ্টি খাওয়ানোর কথা বলে সাত বছরের (শিশু) শ্যালিকাকে ধর্ষণ করেছে তার দুলাভাই। এ ঘটনায় দুলাভাই লাল চাঁদকে (৪২) গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে আটককৃত লাল চাঁদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




সোমবার রাতে শিশুটিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 



এ বিষয়ে বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, লাল চাঁদ ওই শিশুটিকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি পাটক্ষেতে নিয়ে যায়। এ সময় সেখানে জোরপূর্বক ধষর্ণ করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেন।