ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:১৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ স্পিকারের বৈঠক

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার | আপডেট: ১০:০০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার

হাসিনাস্টাফ করেসন্ডেন্ট,উইমেননউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা সফররত ব্রিটিশ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গণতন্ত্র ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্রিটিশ স্পিকার। গণভবনে শনিবার সকালে এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মসূচির কথা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যারোনেস ডি সুজা। এই ধারা অব্যাহত থাকলে সরকারের ভিশন ২০২১ সফলভাবে অর্জিত হবে বলেও মনে করেন এই ব্রিটিশ নেতা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বৈঠকে আলোচনার বিভিন্ন দিক সাংবাদিকদের জানান। একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সফর করছেন ব্যারোনেস ডি সুজা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। ব্রিটিশ হাউজ অব লর্ডসের স্পিকার শুক্রবার দিবাগত রাত ১২টার পর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিজ্ঞতাকে অসাধারণ উল্লেখ করে বলেন, এমন একটি কর্মসূচি বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করে রাখবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সংসদ সচিব আশরাফুল মকবুল, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ২১.০২.২০১৫