ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বান্দরবানে পাহাড়ধসে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩২ এএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

অবিরাম ভারী বর্ষণে বান্দরবানের কালাঘাটায় পাহাড়ধসে প্রতিমা রানী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

 

ভারী বৃষ্টিতে বান্দরবান জেলা শহরের কালাঘাটায় পাহাড়ধসে ঘরের মধ্যে মাটিচাপা পড়ে এক নারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে প্রতিমা রানীর লাশ উদ্ধার করেন। নিহত নারী কালাঘাটার বাসিন্দার মিলন দাশের স্ত্রী। লাশটি উদ্ধার করে বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


প্রশাসন ও স্থানীয়রা জানান, রোববার থেকে বান্দরবানে অবিরাম ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গত চব্বিশ ঘণ্টায় বান্দরবানে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


ঘটনাস্থল পরির্দশন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন, মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ বিষয়ে জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, পাহাড়ধসে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

 

বান্দরবান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুপম কান্তি দাশ জানান, পাহাড়ধসে নিখোঁজ নারী প্রতিমা রানী দাশের লাশ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ না থাকায় দুপুর দেড়টার সময় উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়।