ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:২৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসরাইলি বাহিনীর গুলিতে শতাধিক ফিলিস্তিনি নারী আহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে আবারও নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এত শতাধিক নারী আহত হয়েছে।

 

মঙ্গলবার গাজায় ইসরাইলি সীমান্তের কাছে কয়েক হাজার নারী ও শিশু বিক্ষোভ মিছিল বের করলে তাতে গুলি চালান ইহুদিবাদী দেশটির সেনা সদস্যরা। এতে কমপক্ষে ১৩৪ নারী ও শিশু গুলিবিদ্ধ হন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা এক বিবৃতিতে জানান, ১৯৪৮ সালের পর থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

 

বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে নিজেদের বাড়ি ফিরে পেতে নতুন করে আন্দোলনে নেমেছেন। শান্তিপূর্ণ এ আন্দোলনে ইসরাইলি বাহিনী গুলি করে এ পর্যন্ত শিশুসহ ১৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

 

উল্লেখ্য, মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকা থেকে সীমান্তের কাছে শিশুসন্তানদের সঙ্গে নিয়ে দুই লক্ষাধিক ফিলিস্তিনি নারী বিশাল বিক্ষোভ মিছিল বের করে।