ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:১৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক

প্রকাশিত : ১০:১৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার | আপডেট: ১০:১৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার

pm_meetingস্টাফ করেসন্ডেন্ট,উইমেননউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার দুপুরে তার বাসভবন গণভবনে মমতা বন্দোপাধ্যায় দেখা করেছেন।এসময় দু’জনের দীর্ঘ সাক্ষাতে দুই বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব আলোচনার মধ্যে অন্যতম ছিল তিস্তার পানিবণ্টন ও সীমান্ত চুক্তি বিষয়। আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার পানিবণ্টনের ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্থ করে বলেছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ইলিশ সরবরাহ কমে যাচ্ছে। পদ্মার ইলিশ আরও বেশি করে পেতে চায় পশ্চিমবঙ্গের মানুষ। তার এই কথার জবাবে শেখ হাসিনা বলেন,পানি এলে ইলিশ যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন-আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের সংসদের (লোকসভা) অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে যাবে। একইসঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে তিনি সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। অমর একুশে পালনের জন্য তাকে আমন্ত্রণ জানানোয় মমতা প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপ্লুত, আমি ধন্য। মহান একুশের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।২১.০২.২০১৫